সোনারগাঁওয়ে ঘুষ নিতে এসে দুই ভুয়া ডিবি পুলিশ আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য ঘুষ নিতে এসে ডিবি পুলিশ পরিচয়দানকারীকে দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন এলাকাবাসী। উপজেলার সনমান্দির উত্তর জাইদেরগাঁও এলাকার রাকিব (২১) নামে এক যুবকের কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা দেয়ার জন্য ৩০ হাজার টাকা ঘুষ নিতে এসে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে তাদের আটক করে গণধোলাই দেয়। পরে তাদের পুলিশে সোর্পদ করা হয়। আটককৃতরা হলো- রহমত উল্লাহ নওশাদ (৩৮) এবং নাসির ঢালী (৫০)।
বুধবার (৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ভুয়া পুলিশ পরিচয়দানকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত রহমত উল্লাহ নওশাদ ঝালকাঠি জেলার নলছিটি থানার মৃত কবির উদ্দিনের ছেলে এবং নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জলের ভাড়াটিয়া মৃত সিকিন আলী ঢালীর ছেলে। তারা দুজনই প্রতারক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় একাধিক মামলা রয়েছে।
নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই ইয়াউর রহমান জানান, মঙ্গলবার রাতে সোনারগাঁওয়ের উত্তর জাইদেরগাঁও গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে রাকিব নামে এক যুবককে পুলিশে চাকরি দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করে। এ সময় তাদের সন্দেহ হলে এলাকাবাসীর হাতে আটক হয় রহমত উল্লাহ নওশাদ ও নাসির ঢালী নামে দুই প্রতারক। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই প্রতারককে আটক করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে নিয়ে গেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।
শাফিন / জামান
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত
পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা