সোনারগাঁওয়ের কাঁচপুরে এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। গার্মেন্টসের ১৪ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। গতকাল বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে কারখানার বাইরে অ্যাডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত প্রায় সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মেশিনারিজের ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলা শিল্পনগরী কাঁচপুর এলাকায় অবস্থিত এ্যাসকোয়্যার নীট কম্পোজিটের ১৪ তলা ভবনের ৩ তলায় পিছনে বুধবার রাত ৯টা ২০ মিনিটে নিটিং সেকশনের বাহিরে এডজাস্ট ফ্যান থেকে আগুন এর সূত্রপাত হয়। পরে সোনারগাঁও, ডেমরা ও ফুলবাড়ীয়া গুলিস্তান হেডকোয়ার্টার ফ্যায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি। আগুন লাগার পরপরই কর্মরত শ্রমিকরা বের হয়ে যায়। মেশিনারিজ ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয় নি।
ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, বুধবার ৯টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুর করে ৷ আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও ৬টি ইউনিট পাঠানো হয়। ৮ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে ক্ষতির পরিমান নিরুপন করা হয় নি। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
কারখানার জিএম মো তুহিন জানান, আগুনে কারখানার মেশিনারিজ ক্ষতি হয়েছে। তবে আগুনের ক্ষতির পরিমান এখনও নির্নয় করা হয় নি। নির্নয়ের কাজ চলছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ