ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মুজুরদিয়া- রুপদিয়া সড়কের বেহাল অবস্থা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৬-১-২০২২ রাত ৮:৪৮

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ঘাট থেকে রুপদিয়া-বেড়াদিগামী একমাত্র পাকা সড়কটির বড় একটি অংশ এখন বিলিন হবার পথে। ভুমি ধসের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়েকটি গ্রামের হাজারো মানুষ চলাচল করছে এই সড়কে। সড়কটির বিভিন্ন স্থানে ধসে যাওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া ঘাট থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে যাতায়াতের একমাত্র পাকা সড়ক এটি। এ সড়ক দিয়ে অন্তত ২০টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। সাম্প্রতিক সময়ে এ সড়কটির রুপদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশাল ফাটল দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে ফাটলের কারণে বিশাল একটি অংশ ধসে গেছে।ফলে সড়কটি একেবারেই সংকীর্ণ হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।  

স্থানীয় এক ব্যবসায়ী, ভ্যানচালক  , নসিমন ও অটোচালক জানান, এ সড়ক দিয়ে রাতের বেলা তারা চলাচল করতে পারেন না। সাতৈর বাজারসহ বিভিন্ন স্থানে মালামাল নিয়ে যেতে মারাত্বক অসুবিধার মধ্যে পড়তে হয় বিড়ম্বনায় তাদের। সড়কটি চিকন/ সরু হয়ে যাওয়ার কারণে ভ্যান গাড়ী এমনকি মোটরসাইকেল  চালানোও কষ্টকর হয়ে পড়ে। 

তারা আরো জানান, সাতৈর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে রুপদিয়া বিল পর্যন্ত একটি খাল রয়েছে। সেই খাল থেকে শুস্ক মৌসুমে মাটি কাটা হয়। খাল খননের সময় ভেকু দিয়ে গভীর করে মাটি কাটা হয়। সেই মাটি সড়কটির পাশে না দিয়ে তা নিয়ে যায় প্রভাবশালী মহলটি। এ বিষয়টি একাধিক বার স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি কোন ব্যবস্থা নেননি। ফলে ৬-৭ ফুট চওড়া সড়কটির বেশীর ভাগ অংশই ধসে পড়েছে। আরো কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে।

 স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রুতই যেন সড়কটি সংস্কার করা হয়। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান জানান , উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে। আশা করছি দ্রুতই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার