সাতকানিয়ায় নৌকার মাঝি মানবিক লেয়াকত আলী
সাতকানিয়ার আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেলেন চট্টগ্রাম দক্ষিন জেলা তাঁতীলীগের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা করোনা ক্রান্তিকালে নলুয়া তথা পুরো সাতকানিয়ায় যিনি জনসাধারণের দোরগোড়ায় গিয়ে আলোচনায় এসেছিলেন সেই মানবিক লিয়াকত আলী। শুক্রবার (জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড লিয়াকত আলীকে মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে লিয়াকত আলীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ায় পুরো নলুয়াবাসী আনন্দের জোয়ারে ভাসছে। পুরো নলুয়া জুড়ে আনন্দে মাতোয়ারা হয়ে মিষ্টি বিতরণ করা হচ্ছে বলেও গণমাধ্যমে নিশ্চিত করেন নলুয়ার স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর রিমন।
নৌকা প্রতীক পাওয়া মানবিক লিয়াকত আলী বলেন, আমাকে যে প্রধানমন্ত্রী নৌকা প্রতীক তুলে দিয়ে পুরো নলুয়াবাসীকে সম্মানিত করেছেন আমি আমার জীবনের সবকিছু দিয়ে হলেও সেটা নলুয়াবাসীকে সাথে নিয়ে রক্ষা করব ইনশা আল্লাহ। আমি বঙ্গবন্ধুকন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমি জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী নৌকার উপহার দেব ইনশা আল্লাহ।
শাফিন / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২