ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
ফরিদপুরের সালথায় বিষ প্রয়োগ করে বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিনের পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগাড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। শনিবার যোগাড়দিয়া মাঠে সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
সরেজমিন গেলে স্থানীয়রা জানান, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু ফসলের সাথে এ কেমন শত্রুতা।? আমরা এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এগুলো করেছে আমরা তাদের শাস্তি চাই।
ক্ষতিগ্রস্ত উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিন বলেন, শত্রুতা করেই দুষ্কৃতকারীরা আমার ৬৩ শতাংশ জমির লাগানো হালি পেঁয়াজ রাতের আঁধারে পচনশীল ওষুধ দিয়ে নষ্ট করে দিয়েছে। এর আগেও আমার ১৫ কেজি পেঁয়াজের দানার চারা বিষ দিয়ে নষ্ট করে দেয়। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। যারা এটা করেছে আমি তাদের শাস্তি দাবি করছি।
সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাইনুদ্দিনের জমি আমি পরিদর্শন করেছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, খবর পাওয়ামাত্র আমার লোক ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেঁয়াজের চারায় পচন জাতীয় ওষুধ প্রয়োগ করেছে বলে ধারণা করা হচ্ছে। এজন্য ধীরে ধীরে পেয়াঁজের চারা পচন ধরে মারা গেছে। এ জমিতে ফসলের উপযোগী না হওয়া পর্যন্ত কোনো ফসল আবাদ করা সম্ভব নয়।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied