ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নড়াইলের কালিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৮-১-২০২২ বিকাল ৫:৫৪

নড়াইলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) কালিয়া পৌর কমিউনিটি সেন্টার হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল।

এছাড়া প্রধান বক্তা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউরিয়া ইউপি চেয়ারম্যান অ্যাড. এসএম পলাশ ‍এবং বিশেষ অতিথি হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জুয়েল মোল্যা ও এমএম পাভেল উপস্থিত ছিলেন। বর্ধিত সভা পরিচালনা করেন কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লাীগের সাধারণ সম্পাদক আনুর মোহাম্মদ (আনু)। 

অন্যদের মধ্য উপস্থিত ছিলেন- কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান (হীরা), কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম শাহী, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বর্ধিত সভায় অতিথিগণ তাদের বক্তৃতায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দলের নেতাকর্মীদের দলের অনুগত হয়ে কাজ করার নির্দেশনা দেন।

শাফিন / জামান

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার