কমলাপুরে ট্রেনের বগি জোড়া দিতে গিয়ে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দুটি বগি জোড়া দিতে গিয়ে আলাল উদ্দিন (৪৭) নামে এক কর্মচারীর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে কর্মচারী আমিনুল ইসলাম বলেন, বগি সংযুক্ত করতে গিয়ে আলাল উদ্দিন দুই বগির মাঝে পড়ে কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার জানায় তিনি মারা গেছেন। তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমাদের ধারণা শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
মৃত আলাল উদ্দিনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কমলাপুর থেকে আহত অবস্থায় রেলওয়ে কর্মচারীকে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেলওয়ের কর্মচারী আমিনুল ইসলাম আমাদের জানান, রেলের বগি সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনে আলালের একটি পা কাটা পড়ে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।
শাফিন / শাফিন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ