বাংলাদেশের প্রয়োজনেই শেখ হাসিনাকে দরকার : শামীম রেজা
ফরিদপুরের বোয়ালমারীর কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ইম্পেরিয়াল কনসালট্যান্ট অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা রবিবার (৯ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বোয়ালমারী ডাকবাংলো, কুশাডাঙ্গা বার্তা মডেল একাডেমি, গুনবহা চরপাড়া হাফেজিয়া মাদরাসা, বাইখীর চৌরাস্তা, তেলজুরী বাজার, তামারহাজী বোর্ড অফিস, সহস্রাইল হাই স্কুল ও ছত্রকান্দা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে প্রায় দুই সহস্রাধিক দুস্থ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।
সকাল ৮টা থেকে শুরু করে বিকেল অবধি এ শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে বোয়ালমারী পৌর মেয়র সেলিমরেজা লিপন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যপক আ. রশিদ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাড. কোরবান আলী, শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল মোল্লা, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, ছাত্রলীগ নেতা রাজীব খান সজীব, ছলেমান মেম্বার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
দিনের শুরুতেই বার্তা মডেল একাডেমি প্রাঙ্গণে কম্বল বিতরণের মধ্যদিয়ে সেবা কার্যক্রমের শুভসূচনা করেন সৈয়দ শামীম। এ সময় বার্তা মডেল একাডেমির পক্ষ থেকে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে এখানে উপস্থিত দুই শতাধিক গরিব-দুঃখী মানুষের সঙ্গে কুশলবিনিময় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের জন্য দোয়া চেয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন সৈয়দ শামীম রেজা।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের সবচাইতে দক্ষ, প্রতিভাবান অভিভাবক হচ্ছেন মাটি ও মানবতার নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাতের দ্যুতিময় ছোঁয়ায় বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বদরবারে আমরা এখন রোল মডেল। তাই বাংলাদেশের প্রয়োজনেই শেখ হাসিনাকে আমাদের দরকার। তিনি যতদিন বেঁচে থাকবেন, বাংলাদেশও ততদিন বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।
শাফিন / জামান
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
Link Copied