ফরিদপুরের শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা
ফরিদপুরের সকল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারিভাবে শুরু হচ্ছে চিকিৎসাসেবা কার্যক্রম। সারাদেশের মতো ফরিদপুরেও বিনামূল্যে এ সেবা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা প্রশাসক অতুল সরকার জানান, বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ জীবন সায়াহ্নে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অবস্থিত সকল পর্যায়ের সরকারি হাসপাতাল বা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের নিমিত্তেত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই আলোকে ফরিদপুরে অনতিবিলম্বে সকল মুক্তিযোদ্ধার বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হচ্ছে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে ৯ জানুয়ারি রোববার একটি পরিপত্র জারি করেছে। ইতোমধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাসপাতালে ভর্তি থাকাকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকাসহ খেতাবপ্রাপ্ত গেজেট বা যুদ্ধাহত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ বিনা খরচে চিকিৎসাসেবা পাবেন। উপজেলা, জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমন্বিত তালিকাসহ খেতাবপ্রাপ্ত গেজেট বা যুদ্ধাহত গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণ ভর্তি হতে পারবেন। উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে অবস্থিত সরকারি হাসপাতাল বা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান সম্ভব না হলে সংশ্লিষ্ট হাসপাতালের সুপারিশে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হতে পারবেন। তবে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে বা বিশেষ প্রেক্ষাপটে যে কোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে সরাসরি ভর্তি হওয়া যাবে।
পরিপত্র মোতাবেক বীর মুক্তিযোদ্ধার চিকিৎসায় জনপ্রতি উপজেলার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলার ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার টাকা, বিভাগীয় হাসপাতালের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার টাকা খরচ করা যাবে। বিশেষ ক্ষেত্রে সিভিল সার্জন বা পরিচালকের অনুমোদনক্রমে অতিরিক্ত ১০ হাজার টাকা ব্যয় করা যাবে। জটিল রোগীর ক্ষেত্রে আয়ন-ব্যয়ন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উপজেলা বা জেলায় ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ করা যাবে। ভর্তিকালীন চিকিৎসার জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনে নির্ধারিত এক বা একাধিক ওষুধের দোকান থেকে ওষুধ নেয়া যাবে। মাসিক ভিত্তিক যাচাই করে বিল পরিশোধ করা যাবে। ওষুধের মূল্যে কোনোক্রমেই খুচরা মূল্যের বেশি হবে না। ক্ষেত্রমতে হাসপাতাল ত্যাগের সময় ১৫ দিনের ওষুধ আগাম বীর মুক্তিযোদ্ধাদের ক্রয় করে দেয়া যাবে। শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকাসহ খেতাবপ্রাপ্ত গেজেট বা যুদ্ধাহত গেজেটভুক্ত সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা বিনা পয়সায় সেবা পাওয়ার অধিকারী হবেন। তহবিল সংকট বা অন্য কোনো অজুহাতে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাসেবা প্রদান কোনোভাবেই ব্যাহত করা যাবে না।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied