ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর প্রেসক্লাবের সহযোগিতায় স্বাবলম্বী কোহিনূর বেগম


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১০-১-২০২২ বিকাল ৫:৫
ফরিদপুর প্রেসক্লাবের সহযোগিতায় কোহিনূর বেগম পিঠা বিক্রি করে এখন স্বাবলম্বী। কোহিনূর বেগম তিন সন্তানের জননী। দুই  মেয়ে ও এক ছেলে। তার স্বামীর নাম শাহাদাত মিয়া।
 
জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী শাহাদাত মিয়া দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছে। তিন সন্তান নিয়ে অভাব-অনটনে না খেয়ে দিন অতিবাহিত করতেন কোহিনূর। বিভিন্ন সময়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ একদিন ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে হাজির হন এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যদের কাছে প্রেসক্লাবের সামনে বসে পিঠা বিক্রি করার অনুমতি চান। মানবিক কারণে প্রেসক্লাব কর্তৃপক্ষ কোহিনূর বেগমকে পিঠা বিক্রি করার অনুমতি দিল। আর তাতেই ভাগ্য পরিবর্তন, কোহিনূর বেগম এখন পিঠা বিক্রি করে স্বাবলম্বী। 
 
প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় এক হাজার থেকে দেড় হাজার  টাকার পিঠা বিক্রি করেন কোহিনূর। গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয় তার। এরমধ্যে কোহিনূর বেগম দুই মেয়েকে বিয়েও দিয়েছেন। এখন কোহিনূর বেগমের সংসারে কোনো অভাব-অনটন নেই। ভালোভাবেই দিন কাটছে বলে কোহিনূর বেগম জানান।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার