ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইলের কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৪:১২

নড়াইলের কালিয়া উপজেলার খামার পারোখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আলী আকবরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নতুন শ্রেণিতে ভর্তিতে বেশি টাকা নেয়া, শিক্ষার্থী বা অভিভাবককে টাকা আদায়ের রশিদ না দেয়া, বার্ষিক পরীক্ষার নাম করে অতিরিক্ত অর্থ আদায়, অ্যাসাইনমেন্টে ১৪০০ টাকা দাবি করাসহ ম্যানেজিং কমিটির নির্বাচন না দিয়ে ও অভিভাবকদের সাথে মতবিনিময় না করে নিজের পছন্দমতো অনিয়মতান্ত্রিকভাবে পকেট কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। ৯ ডিসেম্বর (রোববার) সরেজমিন গেলে অভিযোগের সত্যতা মেলে।

তারা জানান, স্কুলে রশিদ বই থাকলেও রশিদ চাইলে দেয়ার নিয়ম নাই বলে তাড়িয়ে দেন। বার্ষিক পরীক্ষায় ২২০০ টাকা করে নিয়েছেন বিভিন্নভাবে বকেয়া দেখিয়ে। নতুন শ্রেণিতে ভর্তিতে সেশন চার্জ ৫০০ টাকা ও রশিদ বইয়ের ২০ টাকাসহ মোট ৫২০ টাকা নেয়ার কথা থাকলেও তিনি ষষ্ঠ-অষ্টম শ্রেণি পর্যন্ত ৭৮০ টাকা ও ৯ম শ্রেণিতে ৮০০ টাকা ভর্তি বাবদ নিচ্ছেন।

খামার গ্রামের জাহিদ মুন্সীর মেয়ে শান্তা জানায়, তারা দুই ভাই বোন ওই স্কুলে ৯ম শ্রেনীতে ভর্তি হতে গেলে ২৯৪০ টাকা করে লাগবে বলে জানান ওই প্রধান শিক্ষক। পরবর্তীতে তাদের মা এসে টাকা বাকি রেখে ১৪০০ টাকা দিয়ে ভর্তি করে যান। কিন্তু তাদের কোনো রশিদ দেয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ও অভিভাবক এসব অভিযোগের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিহীত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রশিদ এখনো আসেনি তাই রশিদ দেয়া হচ্ছে না। বার্ষিক পরীক্ষায় ২২০০ টাকা নেয়ার কথা ও নতুন শ্রেণিতে ভর্তিতে বেশি টাকা নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি গোজামিলে বোঝানোর চেষ্টা করেন। এছাড়া অন্যান্য অভিযোগের সত্যতা অস্বীকার করে কাজ আছে বলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।

এ বিষয়ে ওই স্কুলের সাবেক সভাপতি ও ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পরে আমি ওই স্কুলে গিয়েছিলাম। আমি শুনেছি অভিভাবকদের টাকা আদায়ের রশিদ না দিয়ে হয়রানি করা হচ্ছে এবং নিয়মবহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা চলছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দুর্নীতি মোটেই কাম্য নয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মিয়া বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের লিখিত কোনো কপি পেলে প্রমাণসাপেক্ষে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।
 

শাফিন / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন