ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় নিম্নমানের ইট-বালু দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৪:৫৫

ফেনীর দাগনভূঞা উপজেলার দাগনভূঞা-আমুভূঞারহাট সড়কের (কলেজ রোড) ৩.৫ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট ও বালু দিয়ে সড়কের কাজ করছে। দরপত্রে উল্লিখিত কার্যাদেশ অনুযায়ী কাজ করছে না বলে অভিযোগ স্থানীয়দের।
 
স্থানীয়রা অভিযোগ করেন, ঠিকাদারের নিম্নমানের কাজের বিষয়টি ‍ঈর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

দাগনভূঞা উপজেলা প্রকৌশল সূত্রে জানা যায়, দাগনভূঞা-আমুভূঞারহাট সড়কের (কলেজ রোড) ৩.৫ কিলোমিটার সড়ক নির্মাণকাজের দরপত্র আহ্বান করে উপজেলা প্রকৌশলী অফিস। ২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ৪৪৮ টাকা ব্যয়ে এ কাজ পায় মেসার্স সাজিন কর্পোরেশান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজ চলতি বছরের ২২ এপ্রিল মাসে শেষ করার কথা উল্লেখ রয়েছে।  

স্থানীয় আবদুল গফুর জানান, ঠিকাদার নিম্নমানের ইটের খোয়া ও বালু দিয়ে কাজ করছে। আমরা বিষয়টি ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ঠিকমতো সড়কের কাজ করছে না ঠিকাদার। কিন্তু অজ্ঞাত কারণে ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।

সরিজমিন দেখা যায়, আলাইয়ারপুর মোল্লার টেকসংলগ্ন গার্ডওয়াল নির্মাণের কয়েকদিনের মধ্যে ভেঙে পড়ে গেছে। এছাড়া নিম্নমানের ইট-বালু আবার কোথাও পুরাতন খোয়া ও পাথর দিয়ে কাজ করছে তারা। উক্ত কাজের নতুন করে সড়কের প্রশস্ত করার জন্য মানুষের কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগ রয়েছে।
 
ঠিকাদার নুরুল হুদা মিস্টার সড়কে নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করা কথা অস্বীকার করে বলেন, দরপত্রের কার্যাদেশ অনুযায়ী কাজ করছি। এরমধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে পরবর্তীতে তা ঠিক করে দেয়া হবে এবং আমাদের মূল কাজ এখনো শুরু হয়নি।   

দাগনভূঞা উপজেলা প্রকৌশলী সৌরভ দাস বলেন, এ ধরনের কোনো অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গহণ করা হবে।

শাফিন / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা