সোনারগাঁওয়ে মাদকসহ তিন কারবারি গ্রেফতার, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষারিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ২৪৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা। বুধবার (১২ জানুয়ারি) সকালে র্যাব-১১-এর একটি দল কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে। র্যাব-১১-এর সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে এসএম আবু রাসেল স্বপন, একই এলাকার মো. মজনু মিয়ার ছেলে মো. জাবেদ ওমর ও বগুড়ার ধুনট থানার চরখাদুলি এলাকার মো. আবু বক্কর শেখের ছেলে মো. মুকুল হোসেন শেখ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা প্রাইভেটকারের চালক ও হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় মাদকদ্রব্য কুমিল্লা ও টেকনাফ থেকে এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মাদক বিক্রেতাদের গ্রেফতারের ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে র্যাব সদস্যরা হস্তান্তর করেননি।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ