ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণ শ্রমিকের ম‍ৃতদেহ উদ্ধার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-১-২০২২ বিকাল ৫:১৫

মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নির্মাণাধীন বহুতল ভবন থেকে মোহাম্মদ ইয়াকুব হোসেন রিয়াজ (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তার পিতার নাম মৃত আব্দুর রহমান ‍এবং মাতার নাম জিয়াসমিন বেগম। গ্রামের বাড়ি বুরন্দী,  মদনগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ। তিনি দীর্ঘদিন ধরে চন্দ্রিমা হাউজিংয়ে শ্রমিকের কাজ করতেন। 

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় চন্দ্রিমা হাউজিংয়ের ডি ব্লকের ৯ নম্বর রোডের ২৭ নম্বর নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় লিফটের ভেতর থেকে ইয়াকুবের লাশটি উদ্ধার করা হয়।

নিহতের ভাই বায়েজিদ হোসেন মুঠোফোনে সকালের সময়কে বলেন, বুধবার বেলা ১১টায় আমার বাসার মালিককে একজন নাকি ফোন দিয়ে বলে আমার ভাই যেখানে কাজ করে সেই বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। আমি খবর শুনে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি আমার ভাইয়ের হাত-পা ভাঙা, মাথায়ও আঘাতের চিহ্ন দেখা যায়। সে লিফটের জায়গায় পড়ে গেল অথচ কেউ কোনো শব্দ শুনতে পায়নি। 

তিনি আরো বলেন, একটি ইট পড়লেও সবাই শব্দ শুনতে পায়। একদিন ধরে আমার ভাইয়ের লাশ এখানে পড়ে আছে অথচ কারো চোখে পড়ল না? মনে হচ্ছে কেউ আমার ভাইকে এখানে মেরে ফেলে গেছে। আমার ভাই কিভাবে মারা গেল আমি এর সুষ্ঠু তদন্ত চাই। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করা হোক।

নিহতের চাচাতো ভাই আবু সাঈদ জানান, আমরা এসে দেখি আমার ভাইয়ের লাশ লিফটের জায়গা থেকে কে বা কারা উঠিয়ে নিচতলার সিঁড়িতে তুলে রেখেছে। আমার মনে হয় তারা মেরে লাশ গুম করে ফেলতে চেয়েছিল। এছাড়া আমার ভাইয়ের হাত-পা ভাঙা, মাথায়ও আঘাতের চিহ্ন আছে।

শাফিন / জামান

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন