ফরিদপুরের জেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পাবে কে?
ফরিদপুরে এখন একটিই আলোচনা- কে পাবে ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব? শহরের আনাচে-কানাচে ও উপজেলাগুলোও সরগরম এই আলোচনায়। গত শনিবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে সিনিয়র এক নেতাকে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশনা দেন। তার পর থেকেই ফরিদপুরের কমিটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। ২০১৭-২০ সাল পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল। এ কমিটিতে ১৩ জন সহ-সভাপতি ছিলেন। তার মধ্যে ৪ জন মারা গেছেন এবং একজন বহিষ্কার হয়েছেন। বাকি রয়েছেন ৮ জন সহ-সভাপতি।
তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি হেদায়েত উল্ল্যাহ সাকলাইন। তবে বিভিন্ন লবিংয়ে কিছু এগিয়ে আছেন অপর সহ-সভাপতি শামীম হক।
অনুসন্ধানে জানা যায়, যদি প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে আহ্বায়ক কমিটি করা হয়, সেক্ষেত্রে মনিরুজ্জামান সরদার অথবা কাজি হেদায়েত উল্ল্যাহর সম্ভাবনা রয়েছে।
অপরদিকে বিভিন্ন উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা চাচ্ছে এই প্রথম ফরিদপুর শহরের বাইরের উপজেলা থেকে আহ্বায়ক করা হোক।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied