ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইলের কালিয়ায় প্রায় ১০ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করল উপজেলা প্রশাসন


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১৩-১-২০২২ দুপুর ৪:১৮

নড়াইলের কালিয়ায় প্রায় ১০ লাখ টাকার জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ২০২১ সালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চলাকালে এসব অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। রেনু ও জাটকা নিধন নিয়ন্ত্রণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় অসাধু জেলেদের নিষিদ্ধ জালসহ আটক করে ভ্রাম্যমাণ আদালেত জেল জরিমানা করা  হয়েছিল এবং জালগুলি ধ্বংস করার লক্ষ্যে উপজেলা প্রশাসনে রক্ষিত ছিল। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অপরাহ্নে সকলের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করেন। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম বলেন, ভবিষ্যতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধ কারেন্ট জাল তৈরি, ব্যবহার, বিক্রি ও বহন করবে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শাফিন / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন