কালিয়ায় ব্যাংকের টাকা নিয়ে পলায়নকালে ছিনতাইকারী আটক
নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়ায় গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে পলায়নকালে টিটো খান (৩০) নামে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত টিটো খুলনার তেরখাদা থানার কোলা গ্রামের হারুন খানের ছেলে।
ব্যাংক সূত্রে জানা যায়, গেটে একটি এপাসি মোটরসাইকেল রেখে লোকটি ভেতরে প্রবেশ করে। মাঠকর্মীরা কালেকশন করে অফিসে ফিরে তাদের ব্যক্তিগত ড্রয়ারে টাকা রেখে ব্যাংক অভ্যন্তরে ঘোরাঘুরি করছিলেন। ওই লোকটি হঠাৎ মাঠকর্মী জসিমের ড্রয়ার টেনে ৩৭ হাজার ৯৫ টাকা নিয়ে মোটরসাইকেলে চম্পট দেয়ার প্রাক্কালে কর্মীরা তাকে ধরে থানার খাশিয়া ইউনিয়রে বিট পুলিশ অফিসার রঞ্জিত কুমার সেনের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম তাকে দণ্ডবিধির ৩৫৬ ধারায় দোষী সাব্যস্ত করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের জেল প্রদান করেন।
শাফিন / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস