নড়াইলের কালিয়ায় স্কুল কমিটির নির্বাচন সম্পন্ন
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার আদর্শ সম্মিলনী ইউনিয়ন বিদ্যপীঠে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে এ ভোটগ্রহণ নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। নড়াগাতী থানার নবাগত ওসি সুকান্ত সাহা নির্বাচন পর্যবেক্ষণ করেন। এ নির্বাচনে ৬৫১ জন ভোটারের বিপরীতে কাস্ট হয় ৪৫২ ভোট।
নির্বাচনে শেখ মেহেদী হাসান প্যানেলে ৪ জন, ঐক্য প্যানেলে ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৩ জনসহ মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে মেহেদী হাসান পরিষদের ৪নং ব্যালটধারী মো. কামরুজ্জামান ১৭৩ ভোট ও ৫নং ব্যালটধারী তোতা শিকদার ১৭১ ভোট পেয়ে ১ম ও ২য় হয়েছেন এবং ঐক্যের ১১নং ব্যালটধারী হাসিকুল ফকির ১৬২ ভোট ও ১নং ব্যালটধারী মো. আলমগীর খান ১৬১ ভোট পেয়ে ৩য় ও ৪র্থ হয়েছেন। এছাড়া মেহেদী হাসান প্যানেলের মহিলা অভিভাবক সদস্য হিসেবে রেশমা বেগম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম এম শরাফত হোসেন নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, নির্বাচিত ৫ জন অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষক কমিটির সদস্যের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে সভাপতি নির্বাচিত হবেন।
শাফিন / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস