ফরিদপুরে প্রযুক্তি কাজে লাগিয়ে তিন চোর ধরল ডিবি পুলিশ
ফরিদপুর জেলা শহরজুড়ে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে তিন ইজিবাইক চোরকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজেন্দ্র কলেজের পাশে অটোবাইক (থ্রি হুইলার) রেখে চা পান করার সময় চোর চক্র কৌশলে অটোবাইকটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলে ঘটনা তদন্তে মাঠে নামে ডিবি পুলিশের ওসি মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল।
ডিবি পুলিশের দলটি ওই এলাকায় স্থাপন করা সিসি ক্যামেরা দেখে চোর শনাক্ত করে সরোয়ার মৃধা নামে একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে আরো দুজনকে আটক করে ডিবি পুলিশের সদস্যরা। অতঃপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি যাওয়া অটো বাইকটি উদ্ধার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে অটোবাইক চুরি ও ছিনতাই করে আসছিল।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ