ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে লেপ-তোষকের দোকানে বেড়েছে ব্যস্ততা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ১২:৪৫

পৌষে শীতের প্রকোপ বাড়ায় মানুষের কাছে অনেকটাই বেড়েছে লেপ তোষকের কদর। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামতেই হাড় কাঁপুনি দিয়ে জেঁকে বসছে শীত। গরম উষ্ণতার প্রলেপের সন্ধানে মানুষ লেপ-তোষকের দোকানে ছুটছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী লেপ, তোষক, জাজিম, বালিশ তৈরি করে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। সেই সাথে ধুনারীদের তুলা ছাঁটাই ও লেপ তৈরির কাজে কর্মচাঞ্চল্য বেড়েছে। সাধারণ মানুষ লেপ-তোষকের পাশাপাশি গরম পোশাক কিনতে বিভিন্ন মার্কেট ও ফুটপাথের দোকানগুলোতে প্রচুর ভিড় জমাচ্ছেন। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্রই লক্ষ্য করা গেছে।

শীতের সাথে পাল্লা দিয়ে শীত নিবারণের উপকরণ লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা। কারণ প্রতিটি এলাকাতেই শীত জেঁকে বসায় শীত নিবারণে ওই সব লেপ-তোষক তৈরির দোকানে ভিড় করছে এ অঞ্চলের মানুষ। শীতের কারণে অনেকে শীত নিবারণের জন্য হালকা কাঁথা ও কম্বল ব্যবহার শুরু করেছেন। শীতের শুরু থেকেই লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার শীতের আমেজ বাড়ায় ক্রেতারা ভিড় জমাতে শুরু করেছেন লেপ-তোষকের দোকানগুলোতে। ভোরবেলায় হালকা কুয়াশায় ঢেকে যায় সবুজ মাঠ। ঘন কুয়াশায় শীতকে  নিবারন করার জন্য তাইতো সাধারণ মানুষের এত আয়োজন।

শহরের বিভিন্ন স্থানে লেপ-তোষক তৈরির দোকানগুলোতে দেখা যায়, মালিক-শ্রমিক লেপ-তোষক তৈরি ও সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, শীত মৌসুমের শুরুতেই ক্রেতারা দোকানে লেপ-তোষক তৈরির অর্ডার দেয়া শুরু করেছেন। এ বছর তুলার দাম বেড়ে গেছে। কার্পাশ তুলা দিয়ে বানাতে লেপের খরচ পড়ে ১৪০০-১৫০০ টাকা, তার চেয়ে ভালো লেপ তৈরি করতে খরচ পড়ে ১৮০০-১৯০০ টাকা। কেউ কেউ বলছেন, এবার তুলার দাম বেশি। শীতের তীব্রতা যদি আরো বাড়ে তাহলে লেপ-তোষক তৈরি ও বিক্রি আরো বাড়বে।

শাহজালাল (রহ.) বেডিং স্টোরের মালিক  মো. বদরুল ইসলাম টিটু বলেন,  প্রতিটি ৪-৫ হাত লেপ-তোষক বানাতে ৩০০ টাকা মজুরি হিসেবে নেয়া হয়। সিঙ্গেল লেপ তৈরিতে খরচ পড়ে ২০০ টাকা। একজন কারিগর ভালো করে তৈরি করলে দিনে দুটি লেপ তৈরি করতে পারে। এবার কার্পাশ তুলার দাম বেড়ে গেছে, সেই সাথে গজপ্রতি ৬/-৭ টাকা কাপড়ের দামও বেড়ে গেছে। এতে লেপ তৈরিতে দাম কিছুটা বাড়তি। প্রতিদিন ৫-৬টি করে লেপ তৈরির অর্ডার পাওয়া যাচ্ছে। যদি শীতের তীব্রতা আরো বাড়ে তাহলে লেপ-তোষক বিক্রির পরিমাণ বাড়তে থাকবে।

শাহজালাল (রহ.) বেডিং স্টোরের কারিগর জুম্মুন মিয়া জানান, শীতের শুরু থেকেই আমাদের কর্মব্যস্ততা বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর তুলার দাম একটু বেশি। কার্পাশ তুলার দাম ১৮০ টাকা কেজি ও শিমুল তুলা প্রতি কেজি সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। ক্রেতারা লেপ বানাতে কমবেশি প্রতিদিনই আসছেন। 

সরজমিনে বেশ কয়েকটি লেপ-তোষকের দোকানে গিয়ে দেখা যায়, সময়মতো লেপ-তোষক ডেলিভারি দেয়ার জন্য কারিগররা ব্যস্ত সময় পার করছেন। এ সময় তারা বলেন, শীত মৌসুমেই তারা কাজের বেশি অর্ডার পান। ফলে এ সময় তাদের কাজ বেশি করতে হয়। এক মৌসুমের আয় দিয়েই তাদের পুরো বছর চলতে হয়।

কয়েকজন দোকান মালিক বলেন, প্রতিদিন ৮-১০টি গদি, ১০-১২টি তোষক ও ১৫টি পর্যন্ত লেপ বিক্রি হচ্ছে। করোনার প্রভাবে এবার তুলার দাম বেড়েছে।

শাফিন / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী