ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ৪:১৪
চট্টগ্রামের মিরসরাইয়ে নুর উদ্দিন মিঠু নামে এক পিতার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় (মস্তাননগর রেলস্টেশন) এলাকায় গত রোববার (১৩ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ভিকটিম মেয়ে বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ধর্ষণের একটি মামলা দায়ের করেছে। ১৬ বছর বয়সী একমাত্র মেয়েকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
 
জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য মজিবুল হক ও আওয়ামী লীগ নেতা আমিনুল হক বিষয়টি সমাধান কর‍ার ‍উদ্যোগ নেন। বিষয়টি জানাজানি হলে তারা সমাধান করতে পারেননি। পরে খবর পেয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।
 
জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মজিবুল হক জানান, সোমবার বিকেলে ওই এলাকার সর্দার বিষয়টি আমাকে অবহিত করেন। এরপর আমি স্থানীয় গণ্যমান্য কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে গিয়ে মেয়ের সাথে কথা বললে সে ধর্ষণের বিষয়টি খুলে বলে। দুই ভাই ও এক বোনের মধ্যে মেয়েটি বড়। মেয়েটির মা বাড়িতে না থাকায় গত রোববার গভীর রাতে মেয়েকে জুসের মধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে এ কাজ করে মিঠু। তিনি আরো বলেন, মিঠু বাবারূপী নরপশু। কোনো বাবা মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে পারে না। ঘটনা সমাধান করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, মেয়ের বক্তব্য শুনতে ওই বাড়িতে গিয়েছিলাম। ঘটনা সমাধান করার বিষয়টি সত্য নয়।
 
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে তার পিতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ওই মেয়েকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। সোমবার রাতে মামলার আসামি নুর উদ্দিন মিঠুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে সে। মঙ্গলবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ