ধামরাইয়ে সাবেক সংসদ সদস্য জামাল উদ্দিনের নামাজ অনুষ্ঠিত
ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মঙ্গলবার (১৫ জুন) সকালে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় জানাজা তার নিজ এলাকা হাটিপাড়ায় সম্পন্ন হওয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ধামরাই সরকারি কলেজ ও আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রায়ত নেতা মো. জামাল উদ্দিন ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ জুন) সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক, পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied