ফরিদপুরে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজারসংলগ্ন গোয়ালদী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মিজানুর রহমান স্বপন মাতুব্বর (৪৫), আলকাস মাতুব্বর (৩০) এবং সাজাপ্রাপ্ত আসামি নাসির চোকদারকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, আটককৃত মিজানুর রহমান উপজেলার গোয়ালদী গ্রামের আফিল উদ্দিন মাস্টারের ছেলে এবং আলকাস মাতুব্বর উপজেলার পাঁচকুল গ্রামের রব মাতুব্বরের ছেলে। অপরদিকে সাজাপ্রাপ্ত নাসির চোকদার উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের দলিল চোকদারের ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই আবুল কালাম আজাদ এবং এসআই শহীদুল্লাহ সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে এলাকার বাংলালিংক টাওয়ারের নিচে একটি গোপন আস্তানা থেকে এবং নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করনে। শনিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান স্বপনকে ইতিপূর্বে বিপুল পরিমাণ ইয়াবাসহ ডিবি পুলিশ গ্রেফতার করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এলাকায় মাদকদ্রব্যের অভায়ারণ্য তৈরি হয়েছিল। তাদের গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied