বোয়ালমারীতে অবৈধভাবে মাটি উত্তলনের দায়ে ৪ জনকে জেল-জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তলনের দায়ে এক ব্যবসায়ী ও তার তিন সহযোগীকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, ধুলজোড়া গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত কুমার নদের পাড় থেকে বেআইনিভাবে মাটি উত্তলন করে তা ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তি ও পরিবারের নিকট বিক্রি করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী মো. মিজান শরীফ এবং তার সহযোগীরা। এ পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অভিযুক্ত মিজান শরীফকে ৩ লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়। তার সহযোগী টুটুল ফকির, মতি মোল্যা ও সাকিব মাতুব্বরকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে জরিমানা অনাদায়ে সাকিব মাতুব্বরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, অভিযুক্তরা এস্কেভেটর বা ভেকু দিয়ে নাদীর পাড় থেকে সরকারি মাটি তুলে ট্রলির সাহায্যে বিভিন্ন এলাকায় সরবরাহ করার ফলে এলাকার রাস্তাঘাটসহ প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছিল। এ কারণে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় তাদের এ শাস্তি পদান করা হয়েছে। প্রকৃতি-পরিবেশের বিরুদ্ধে যারাই এমন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান