সাভারের রাজাশনে ৪ ছিনতাইকারী গ্রেফতার
সাভারের রাজাশন এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪ রোববার (১৬ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, সাভার-বিরুলিয়া রোডের রাজাশন এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থানের সময় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১টি অটোরিকসা, ৪টি মোবাইল এবং নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল শনিবার এক ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে র্যাব এ অভিযান পরিচালনা করে। সাভার পূর্ব রাজাশন বিরুলিয়া রোডস্থ এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে মো. পারভেজ শেখ (২৮), জেলা নড়াইল, আল-আমিন (২২), জেলারংপুর, মো. আজাহার আলী (৪৩), জেলাজয়পুরহাট এবং মো. মাহতাব (৪২), জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
সংবাদকর্মীরা গ্রেফতারকৃতদের সংশ্লিষ্টতার বিষযে জানতে চাইলে র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা করে আসামিদের পুলিশে হস্তান্তর করা হবে।
শাফিন / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার