ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সোনারগাঁওয়ের যুবক


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৪:২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাইশটেকি গ্রাম থেকে বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক যুবক। পুলিশ গতকাল রোববার (১৬ জানুয়ারি) রাতে ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে মাজহারুল ইসলাম নামে ওই যুবকের লাশ উদ্ধার করে। ‍আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবক সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সিরাজ জানান, গত শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়েছিলেন নিহত যুবক মাজহারুল ইসলাম। ওই দিন  রাত ১০টার দিকে নাফিজ নামে এক যুবক তার বাবার মোবাইলে ফোন দিয়ে জানায় মাজহারুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। এ খবর শুনে তার পরিবারের লোকজন নাফিজকে চিকিৎসার টাকা নিতে কাঁচপুর আসতে বলেন। কাঁচপুর আসার কথা বলে নাফিজ মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন চলে যায়। পরবর্তীতে মাজহারুলের পরিবারের লোকজন তাকে না পেয়ে হাসপাতালে গিয়ে মাজহারুল ইসলামকে আইসিইউতে চিকিৎসাধীন দেখতে পেয়ে সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করেন। গতকাল রোববার বিকেলে মাজহারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনার কোনো চিহ্ন নিহত মাজহারুল ইসলামের শরীরে নেই। তবে মাথায় আঘাতের ফলে এক পাশ ফুলে স্তূপের চিহ্ন রয়েছে। বিষয়টি সন্দেহ হলে মাজহারুলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মামা মিলন মিয়ার অভিযোগ, তার ভাগ্নে মাজহারুল ইসলাম তার পরিবারে বসবাস করে। শনিবার বিকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল। এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে।

শাফিন / জামান

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত

পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড