ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মোংলায় ৬২ বোতল বিদেশি মদ-বিয়ার জব্দ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১-২০২২ বিকাল ৫:৪২

কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মোংলার ফেরিঘাট এলাকা থেকে ৬২ বোতল বিয়ার ও মদ জব্দ করেছেন। সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে কোস্টগার্ডের একটি টহল দল ফেরিঘাট এলাকায় অভিযান চালায় ‍এ মদ ও বিয়ার জব্দ করে।

মোংলা কোস্টগার্ডের কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে কোস্টগার্ডের একটি টহল দল ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা ওই এলাকায় থাকা একটি বোট থেকে ১২ ক্যান বিয়ার ও ৫০ বোতল বিদেশি মদ জব্দ করে। ওই সময় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ার ক্যান ও মদ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার