ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড : পুড়ল ২৯ শেল্টার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১১:২১

সপ্তাহ পার হতে না হতে রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৯টি শেল্টার। সোমবার (১৭ জানুয়ারি) রাত ২টার দিকে ক্যাম্প-৫ এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২-তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক এ তথ্য জানিয়েছেন। 

তার তথ্যমতে, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ০৪ টি সেলটার সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ যায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু বসতবাড়ি পুড়ে যায়। প্রাণ হারান ১৫ রোহিঙ্গা। ২ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে অগ্নিকাণ্ডে বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতাল ও পাশের কয়েকটি বসতি পুড়ে যায়।

সর্বশেষ ৯ জানুয়ারি বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৬০০ শেড পুড়ে ছাই হয়।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার