ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে ৩৪ বোতল দেশীয় মদসহ আটক ১


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ২:৩৩
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমানের দিকনির্দেশনায় সহকারী ‍উপ-পরিদর্শক মো. জিকরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় খালিয়াজুরী থানাধীন মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর নামক ফেরিঘাটে এক মাদক ব্যবসায়ীকে ৩৪ বোতল দেশীয় মদসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি খালিয়াজুরী থানার সদর ইউনিয়নের নয়াবাজার এলাকার মৃত নন্দলাল রবিদাসের ছেলে শংকর রবিদাস (৪০)।
 
জানা গেছে, খালিয়াজুরী সদর ও মেন্দিপুর ইউনিয়ন এলকায় মুলতবি গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সোমবার (১৭ জানুয়ারি)  বিকেল পৌনে চারটার দিকে রসুলপুর এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়ে রসুলপুর ঘাটের পূর্ব পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় কালে উপস্থিত কয়েকজন সাক্ষীর সামনে তল্লাশি করে তার (শংকর) ডান হাতে রক্ষিত ইংরেজিতে ইজি ফ্যাশন লি. লিখিত নীল ও কালো রংয়ের বাজারের কালো ব্যাগে ৩৪ বোতলে ১৬.১০ লিটার দেশীয় মদসহ তাকে আটক করা হয়। 
 
ঘটনার সত্যতা স্বীকার করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে রসুলপুর ফেরিঘাটে ৩৪ বোতল দেশীয় মদসহ  সহকারী ‍উপ-পরিদর্শক মো. জিকরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় শংকরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ২৪-এর (ক)-এ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

শাফিন / জামান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন