সুখ-দুঃখে আমৃত্যু আমি আপনাদের পাশে থাকতে চাই : মাহমুদা কৃক
‘আমি আপনাদের মেয়ে। সুখে-দুঃখে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। সুখের সময় নয় বরং গভীর দূঃখে,আপদে-বিপদে আপনারা আমাকে ডাকবেন, যেখানেই থাকি ছুটে এসে পাশে দাঁড়াব। ফরিদপুর-১ আসন আমার প্রিয় জনপদ। এ এলাকার প্রতিটি মানুষের সঙ্গে আমি আত্মার সম্পর্ক গড়ে তুলতে চাই। তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। আমৃত্যু আমি তাদের সেবা-শুশ্রূষা, উন্নয়ন-সমৃদ্ধির জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট নারী নেত্রী, মধুখালীর কৃতী সন্তান মাহমুদা বেগম কৃক। তিনি মঙ্গলবার (১৮ জানুয়ারি) বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর ও রাজাপুরে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদপুর-১ আসনব্যাপী তথা মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা উপজেলার গরিব-অসহায় শীতার্তদের ধারাবাহিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা পরিষদ সদস্য মধুখালী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া সালাম, বোয়ালমারী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদিকা উপজেলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, বোয়ালমারী পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিক্তা কাজী, সাধারণ সম্পাদিকা চামেলি আক্তার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল সিকদার, যুবলীগ নেতা মো. হাসান সিকদার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান