ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাঁচপুরে ট্রাকচাপায় গার্মেন্টসের নারী শ্রমিক নিহত


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ৩:২৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা কাঁচপুর সেতুর ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুমি আক্তার (২০)। সুমি নড়াইল জেলার নড়াগাতী থানার জুরালিয়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। সে কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টসে কাজ করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) সাজ্জাদ করিম খান জানান, সোমবার রাতে কাঁচপুর সেতুর ঢালু এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬৮৯৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার