হারিয়ে যাওয়া টাকা প্রকৃত মালিককে ফেরৎ দিল নড়াগাতী থানা পুলিশ
নড়াইলের নড়াগাতি থানা যোগানীয়া গ্রসমের শারমিন আক্তারের (২৬) হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা উদ্ধার করে মালিককে প্রদান করেছে নড়াগাতী থানা পুলিশ। ১৮ জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে এ টাকা হস্তান্তর করা হয়। শারমিন আক্তার ওই গ্রামের নওয়াব আলী খাঁন এর মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শারমিন আক্তার অদ্য ১৮ জানুয়ারি (মঙ্গলবার) অনুমান ০৯ টার দিকে তার পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে যোগানিয়া থেকে পুটিমারিগামী সড়কের কোনো এক অজ্ঞাত স্থানে তার ভ্যানিটি ব্যাগে রক্ষিত ১০ হাজার টাকা অসতর্কতাবশত পড়ে যায়। তিনি দ্রুত ঘটনাটি নড়াগাতী থানা পুলিশকে অবগত করলে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নির্দেশে এসআই (নিঃ) সাখাওয়াত হোসেন অত্যন্ত দক্ষতার সাথে স্থানীয় ও আশপাশের লোকজনের সাথে আলোচনা করে ইজিবাইক চালকের নিকট হতে টাকা উদ্ধার করেন। পরবর্তীতে
অফিসার ইনচার্জ সুকান্ত সাহা টাকাগুলো প্রকৃত মালিক শারমিন আক্তার এর নিকট হস্তান্তর করেন। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং নড়াগাতি থানা পুলিশকে ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied