খরসূতী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুল্লাহ আল মামুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে অবস্থিত খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন দাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত ছিল আজ বুধবার (১৯ জানুয়ারি)। কিন্তু বিভিন্ন পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একাধিক প্রার্থী না থাকায় অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি পদে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে নতুন নির্বাচিতরা হলেন- আমিনুর রহমান, মো. আবুল বাশার মিয়া, মো. নায়েব আলী, মো. শাহজাহান সিরাজ টুকু। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি হয়েছেন মোসা. আবিদা সুলতানা। শিক্ষক প্রতিনিধিরা হলেন- অধীর কুমার রায়, অসিত কুমার গুহ এবং মোসা. বিলকিস খানম।
পরে নতুন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা মিলে সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি মনোনীত করেন। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আব্দুর রউফ মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের তারিখ ছিল ৩ থেকে ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয় ৬ জানুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৮ জানুয়ারি। প্রিসাইডিং অফিসার হিসেবে নির্বাচনের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied