ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে গাঁজা গাছসহ ২ মাদক ব্যবসায়ী আটক


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২০-১-২০২২ রাত ৮:২১
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৃথক অভিযানে দুই মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বোয়ালমারী থানায়।
 
থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী থানা পুলিশের নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানের সময় গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের কাঞ্চু মোল্যার ছেলে মো. ফারুক মোল্যার (৩৫) বাড়ির বাথরুমের পাশ থেকে ১১ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। বাড়িতে অবৈধ গাঁজার চাষ করার অপরাধে এ সময় পুলিশ ফারুক মোল্যাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
 
আরেকটি অভিযানে পুলিশ বুধবার রাত ৮টায় উপজেলার শেখর ইউনিয়নে শেখর গ্রামের হরশিতের বাড়ির পাশে রাস্তার ওপর মাদক বিক্রয়ের জন্য অপেক্ষারত ওই গ্রামের আলম শেখের ছেলে মো. মিলু শেখকে (২৮) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। পৃথক দুটি ঘটনায় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান মল্লিক ও জয়নগর পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজিজুর রহমান বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
 
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, পৃথক অভিযানে দুই মাদককারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ