ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইলের কালিয়ায় ইজিবাইকসহ চোর চক্রের ৫ সদস্য আটক


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২০-১-২০২২ রাত ৮:২২
নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে কালিয়া ও লোহাগড়া থানার বিভিন্ন এলাকা থেকে ৪টি ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে তাদের ইজিবাইকসহ আটক করা হয়।
 
আটককৃতরা হলো- উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের মাহাবুব শিকদারের ছেলে মো. রাব্বি শিকদার (২২), লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত শাহাজাহান শেখের ছেলে মো. বাবু শেখ (৬০), নাওড়া গ্রামের মৃত রহম শেখের ছেলে মো. ইস্রাফিল শেখ (৪৫), নোয়াগ্রাম (সারোল) গ্রামের মৃত নাজমুল মোল্যার ছেলে মো. রহমত মোল্যা (২৯), চরকোটাকোল গ্রামের লেয়াকত মোল্যার ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৪)।
 
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায়  গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে কালিয়া ও লোহাগড়া থানার বিভিন্ন এলাকা হতে ৪টি চোরাই ইজিবাইক উদ্ধার করেন এবং এর সাথে জড়িত ৫ ইজিবাইক চোরকে আটক করেন।
 
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে কালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন