গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন, র্যাবের হাতে গৃহকর্ত্রী সুমী গ্রেফতার
রাজধানীর কলাবাগান থানা এলাকায় গৃহকর্ত্রীর অমানুষিক নির্যাতনে ক্ষতবিক্ষত শরীর নিয়ে গৃহকর্মী হাসপাতালে ভর্তির ঘটনায় দায়েরকৃত মামলায় ওই গৃহকর্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-২।
রাজধানীর বাসাবাড়িতে গৃহকর্মে সহায়তার জন্য বিভিন্ন প্রয়োজনে গৃহকর্মী নিয়োগ করা হয়ে থাকে। গত ১৭ জানুয়ারি র্যাব-২ গোয়েন্দা তথ্য ও গণমাধ্যমের মাধ্যমে জানতে পারে যে, রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল অ্যাপার্টমেন্ট যার বাসা নং-১০৬, ফ্ল্যাট নং-৫০১ সেন্ট্রাল রোড, ইস্টার্ন হাউজিং, মফিজবাগ এপার্টমেন্ট, কলাবাগান থানা এলাকায় একজন গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে এবং নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপাতালে কলাবাগান থানা পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় র্যাব-২-এর একটি অভিযানিক দল হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমকে মানবিক সাহায্য প্রদানের লক্ষ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা করে।
অদ্য হাসপাতালে ভিকটিকমকে র্যাব-২-এর কর্মকর্তাগণ পবিদর্শন করতে গেলে সেখানে উপস্থিত ভিকটিমের পিতা মো. বেলাল হোসেন (৩৫) ভিকটিমকে নির্যাতন ও গুরুতর জখম করার কথ র্যাবকে বর্ণনা দেন এবং তিনি বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং (১৮)। এ তথ্যের ওপর ভিত্তি করে এজাহারনামীয় একমাত্র আসামি সামিয়া ইউসুফ সুমী (৩২), পিতা শেখ ইউসুফ আলী, স্বামী তারিকুল ইসলাম, বাসা নং-১০৬, ফ্ল্যাট নং-৫০১, সেন্ট্রাল রোড, ইস্টার্ন হাউজিং, মফিজবাগ এপার্টমেন্ট, কলাবাগান থানা এলাকার তার নিজ বাসা থেকে র্যাব-২-এর অভিযানিক দল গ্রেফাতর করতে সক্ষম হয়। র্যাব ফোর্সের পক্ষ থেকে ভিকটিমকে মানবিক ও আইনগত সহায়তা প্রদান অব্যাহত আছে বলে জানানো হয়।
পরবর্তীতে আরো তথ্য অনুসন্ধানে জানা যায়, ওই গৃহকর্মী ০৩/০২/২০১৫ ইং তারিখ হতে উক্ত বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োজিত ছিল। গৃহকর্মীর কাজ করার সময় সামান্যতম ভুলের কারণে গৃহকর্ত্রী সামিয়া ইউছুফ (সুমী) গৃহকর্মী মোছা. ফারজানাকে প্রায়ই মারপিট করে জখম করে। গত ১৭/০১/২০২২ ইং তারিখে মারপিট এবং জখমের কারণে গৃহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কলাবাগান থানা পুলিশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় এবং সে বর্তমানে ওয়ার্ড নং-০৪, ব্লক নং-০২, বেড নং-৬৪-তে চিকিৎসাধীন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভিকটিমের বাবা কলাবাগান থানায় একটি মামলার রুজু করেছেন।
এমএসএম / জামান
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied