বিশেষ চেকপোস্ট বসিয়ে রাজধানীর শ্যামলী এলাকা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার
র্যাব-২ বিশেষ চেকপোস্ট বসিয়ে রাজধানীর শ্যামলী এলাকা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-২-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপ ভ্যানযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার একটি চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। উক্ত মাদকদ্রব্যের চালানটি আটকের জন্য ২১/০১/২০২২ ইং তারিখ ০৮.০০ ঘটিকায় র্যাব-২-এর অভিযানিক দল রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। অতঃপর ০৯.৪৫ মিনিটে একটি পিকআপভ্যান উক্ত স্থানে উপস্থিত হলে থামার সংকেত দেয়ামাত্র র্যাব ফোর্সের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চারজনকে গ্রেফতার করা হয়।
এরা হলেন- শীবু চন্দ্র বর্মণ (৩২), পিতা গোপাল চন্দ্র বর্মণ, জেলা ব্রাহ্মণবাড়িয়া; মো. আকরাম হোসেন (২৯), পিতা আবু হানিফ মিয়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া; মো. আনোয়ার হোসেন (২৩), পিতা মৃত তাজুল ইসলাম, জেলা ব্রাহ্মণবাড়িয়া; মো. জুনায়েদ (২২), পিতা মো. রতন মিয়া, জেলা- ময়ময়সিংহ।
র্যাবের জিজ্ঞাসাবাদ এবং গাড়ি তল্লাশীকালে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
র্যাব আরো জানায়, সকল আসামির বিরুদ্ধে তাদের নিজ নিজ থানা এলাকায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
এমএসএম / জামান
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied