ফরিদপুরের দরাফখালীর শত বছরের ওরস শরীফে হামলার অভিযোগ
ফরিদপুর সদর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নের দরাফখালীতে প্রায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী ফকিরবাড়ির বাষিক ধর্মীয় ওরস মোবারক চলাকালে একই উপজেলার পার্শ্ববর্তী হোগলাকান্দি গ্রামের উঠতি বয়সী একদল উচ্ছৃঙ্খল যুবকের হামলায় ফকিরবাড়ির একজন জখম এবং একজন নারীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ও লিখিত অভিযোগে জানা গেছে, দরাফখালী গ্রামে দুই দিনব্যাপী ধর্মীয় ওরস শরীফ চলাকালে গত শনিবার (১৫ জানুয়ারি) রাতে পার্শ্ববর্তী হোগলাকান্দি গ্রামের উঠতি বয়সী একদল উশৃঙ্খল যুবক যথাক্রমে মোঃ আকাশ, নাছির ব্যাপারী,সিফাত মোল্লা,বাদশা মাতুব্বরসহ একদল যুবক উক্ত ধর্মীয় ওরস শরীফে আধিপত্য বিস্তার করে ধর্মীয় প্রোগ্রাম বন্ডুল করার জন্য হামলা করে। এ সময় তাদের কর্মকান্ডে বাধা দিলে স্বেচ্ছাসেবক ও ফকিরবাড়ির সদস্য মো. ফরিদুল ইসলাম কে কুপিয়ে আহত করে। এর পূর্বে উক্ত যুবকেরা ফকিরবাড়ির একাংশ ভাংচুর করে এবং একজন যুবতী নারীকে লাঞ্ছিত করা অভিযোগ উঠেছে যুবকদের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থলে চরম উত্তেজনা সৃষ্টি হয় আগত হাজার হাজার দর্শনার্থীদের মধ্যে। পরবর্তীতে শত বছরের বেশি সময় ধরে চলা ধর্মীয় অনুষ্ঠান ভণ্ডুল হয়ে যায়।
এ খবর লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ বেধে যেতে পারে বলে জানা গেছে। স্থানীয়রা এলাকায় ও ফকিরবাড়িতে পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমি তাদের বাধা দিলে তারা আমাকেও অপমান করে এবং হামলা করে ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদা হানি করে। এ সময় স্থানীয় একজন সাংবাদিককে মারতে এগিয়ে আসে এবং হামলার খবরের সত্যতা নিশ্চিত করেন প্রতিবেদককে।
অপরদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করেন।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী
মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন
বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা
গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
Link Copied