বিধিনিষেধ উপেক্ষা করে জাতীয় পার্টির বর্ধিত সভা
জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয় । বিপুল সংখ্যক জনসমাগম সহ ১১ দফা বিধিনিষেদ আরোপ করেছে সরকার। সভা সমাবেশ নিষিদ্ধ থাকা স্বত্বেও সরকারের বিধিনিষেদ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েকশত লোকের জনসমাগম নিয়ে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল শনিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুলের সঞ্চালনায় অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. শেখ মোহাম্মদ সিরাচুর ইসলাম, লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান ,সিনিয়র যুগ্ম সচিব গোলাম মোহাম্মদ রাজু ,সাংগঠনিক সম্পাদক হুমায়ন খান সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ দিকে অনুষ্ঠান শুরু থেকেই ৪ শতাধিক লোকের জনাসমাগম লক্ষ করা গেঠে। যা সম্পূর্ণ ১১ ধারার বহির্ভূত। সেই সাথে অনেকের মুখে মাস্ক পর্যন্ত ছিলনা। কারো আবার মাস্ক থুতনিতে ঝুলে থাকতে দেখা গেছে। জাতীয় পাটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের কারো মুখেই ছিলনা মাস্ক । মানা হয়নি নির্দিষ্ট দুরত্বও। প্রধান ও বিশেষ অতিথিরা বক্তব্য প্রদানকালেও তাদের মুখে মাস্ক পরিহিত ছিলনা।
বিপুলসংখ্যক জনসমাগমে গা ঘেষে এবং সামাজিক দুরত্ব বজায় না রেখেই সকাল ১০ টা থেকে বিকেল ৪ট পর্যন্ত চলে অনুষ্ঠান। এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মো. সেলিম বলেন , লোক বেশি হলে আমরা কি করবো।কেউ যদি স্বেচ্ছায় মাস্ক না পড়ে তাকে কো আর জোর কওে মাস্ক পড়ানো যাবে না। করোনা মহামারিতে আরো অন্যান্য সংগঠন তো অনেক লোক নিয়ে অনুষ্ঠান করছে।
বিশেষজ্ঞদেও দাবি ,দেশের এই মহামারি করোনা পরিস্থিতিতে সভা সমাবেশ ও গনজমায়েত বন্ধে স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থান নিশ্চিত করা, তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা ও সঠিক নজরদারি করা। তাহলেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবে।
এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির মহাসচিব/সভাপতি আলহাজ আব্দুল বাতেনকে (০১৭১৫৫৫১১৩৮) নাম্বারে কাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান , সভা সমাবেশ একেবারেই বন্ধ। আমরা আমাদের পক্ষ থেকে প্রচার প্রচারনা করছি। আসলে সকলের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব। তারপরও আমরা বিষয়টি দেখছি।
জামান / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।