সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ৬
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরাজিত মেম্বার প্রার্থী ও জাতীয় শ্রমিকলীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিমের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে পিরোজপুর ইউনিয়নের বর্তমান মেম্বার রফিকুল ইসলাম সরকার ও তার সমর্থকদের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নে গত ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচনে জয়ী হয়ে রফিকুল ইসলাম মেম্বার তার সমর্থকদের নিয়ে দুই দফায় হামলা চালিয়ে পরাজিত প্রার্থীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরসহ তাদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। গত নির্বাচনের জের ধরেই গতকাল রোববার সকালে আষাড়িয়ার-চর গ্রামের সারোয়ার, মোক্তার ও রফিকুল ইসলাম সরকার মেম্বারের নেতৃত্বে আব্দুল হালিমের সমর্থিত ৩-৪ টি পরিবারে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাংচুর করে। এ সময় সৌদি ফেরত শাহজালালের বাড়িতে ঢুকে ২০ হাজার সৌদি রিয়েল, স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
আষাড়িয়ারচর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল জানান, নির্বাচনের পর আমার প্লাস্টিকের কারখানায় গিয়ে হামলাকারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করলে বড় ভাইয়ের বিকাশ দোকানে গিয়ে আমার অসুস্থ (প্যারালাইসিস) বড় ভাই আব্দুর রউফকে কুপিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও বিকাশ ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
শ্রমিক লীগ মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম বলেন, বর্তমান মেম্বার রফিকুল ইসলাম সরকার নির্বাচনের পরপর আমাদের উপর দুইবার হামলা চালায়। উল্টো দুইটি মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। সেই মামলায় আমার ভাই-ভাতিজাসহ ১৬ জন নারায়ণগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাটসহ কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় আমি জড়িত না। ব্যক্তিগতভাবে কেউ ঘটনা ঘটালে এর দায় আমার না।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত কওে ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ