বোয়ালমারীতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের মোড়া গ্রামে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে আহত ভক্ত বালা ও তার স্ত্রী কবিতা রানী বালাকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ এবং তাদের ভাতিজা গৌতম বালাকে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাওয়ার ট্রিলারে পেঁয়াজের ক্ষেত নষ্ট হওয়াকে কেন্দ্র করে গত ১৮ জানুয়ারি রাতে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে পরদিন ১৯ জানুয়ারি বোয়ালমারী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভক্তের ভাই ত্রিনাথ বালা।
এজাহার ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি চাষাবাদের জন্য একটি পাওয়ার ট্রিলার ভাড়া করেন ভক্ত বালাসহ গ্রামের অন্যান্য কৃষকরা। ঘটনার দিন ওই পাওয়ার ট্রিলারটি গন্তব্যে নিয়ে যাওয়ার সময় তার একটি চাকা অনিচ্ছাকৃতভাবে পার্শ্ববর্তী রিপন টিকাদারের পেঁয়াজের ক্ষেতে ঢুকে পড়ে। এতে উত্তেজিত হয়ে রিপন টিকাদার গালমন্দ শুরু করলে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়।
রাত ৮টার দিকে ভক্ত বালা গ্রামের সাগর বাড়ইয়ের মুদি দোকানে সদাই কিনতে গেলে রিপন টিকাদার তার ভাই অসিম টিকাদার, বকুল টিকাদারসহ আরো ৮-৯ জন দুষ্কৃতকারী রামদা, লোহার রডসহ দেশীয় নানা অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ভক্তবালাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। ভক্তের শোর-চিৎকারে তার স্ত্রী কবিতা বালা, ভাতিজা গৌতম বালা এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদেরকেও একইভাবে কুপিয়ে, পিটিয়ে জখম করে। সংবাদ পেয়ে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
আহতদের প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটায় ভক্ত বালা ও তার স্ত্রী কবিতা বালাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ভক্তবালার ভাই ত্রিনাথ বালা বাদী হয়ে পরদিন ১৯ জানুয়ারি বোয়ালমারী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১১)।
এক প্রশ্নের জবাবে গ্রামের বাসিন্দা সমাজকর্মী উত্তম কুমার বলেন, রিপন টিকাদার গং খুবই দুর্ধর্ষ প্রকৃতির লোক। এলাকার বহু পরিবার তাদের অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছে। নারী নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপসহ একাধিক মামলা রয়েছে রিপনের বিরুদ্ধে। গ্রামের শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ জরুরী।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আলম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।
জামান / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান