ফরিদপুরে কিশোরীর ভস্মীভূত লাশ উদ্ধার
ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের ফাঁকা মাঠ থেকে এক কিশোরীর আগুনে পুড়ে ভস্মীভূত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের গাজীরচক থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ব্যাগভর্তি ১০-১২ বছরের অজ্ঞাত কোনো কিশোরীকে হত্যার পর লাশ পেট্রোল ঢেলে আগুনে পোড়ানো হয়।
কৈজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. নুর উদ্দিন বলেন, সকালে স্থানীয় কৃষকরা পোড়া লাশটি থেকে আগুনে ধোঁয়া দেখতে পেয়ে এলকাবাসীকে খবর দেন। ধারণা করা হচ্ছে, হত্যার পর সুটকেসজাতীয় ব্যাগভর্তি লাশটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুনে পোড়া লাশটি দেখে মনে হচ্ছে কিশোরী।
পশ্চিম বিলনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাজী তারেক বলেন, বিলনালিয়া গ্রামের পেছনের মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কিশোরীকে হত্যার পর সুটকেসজাতীয় কোনো লাগেজভর্তি লাশটি পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মহিলা) লিপি ইয়াসমিন জানান, সোমবার (২৪ জানুয়ারি) শেষ রাতের দিকে লাশটিতে আগুন দেয়া হয়। লাশের নিচের অংশ এবং পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেছে। মাথার সামান্য অংশ ও চুল দেখে ধারণা করা হচ্ছে এটা কোনো কিশোরী লাশ।
ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সংকর কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পোড়া ছাই ও লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০-১২ বছরের কোনো কিশোরীর লাশ এটি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ জলিল জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, সিআইডির ক্রাইমসিন টিম, পিবিআইয়ের টিম ঘটনাস্থলে পৌঁছেছে৷ মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি এবং পিবিআই আলামত সংগ্রহ করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনাটির তদন্তে নেমেছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied