ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলে ফুলে সজ্জিত দাগনভূঞা পৌর প্রাঙ্গণ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৪০

ফেনীর দাগনভূঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র ওমর ফারুক খানের উদ্যোগে পৌর প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফুলের বাগান করা হয়েছে। বাগানটি এখন নিয়মিত মানুষের চিত্তবিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। বাহারি ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে মানুষ। দাগনভূঞা পৌর কার্যালয়টি বাজারের পাশে নিরিবিলি এলাকা এটি, যার কারণে এখানে সেবা নিতে আসা মানুষের চেয়ে সাধারণ মানুষের সমাগম বেশি লক্ষ্য করা যায়। নারী ও শিশুরাও আসছে, সময় কাটাচ্ছে এই প্রাঙ্গণে।

সকালের মিষ্টি রোদ্রে ঘুরতে আসা এক ব্যবসায়ী বলেন, এখানে সকালে হাঁটতে আসা এবং বিকেলে খোশগল্প করতে আসা মানুষ ভিড় করে। ফুল বাগানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে নিয়মিত। বিষয়টি আমরা যথেষ্ট উপভোগ করি।

পৌরসভার মেয়র ওমর ফারুক খান বলেন, দাগনভূঞা শহরটি নোয়াখালী, লক্ষ্মীপুর ও বসুরহাট, কবিরহাটসহ আরো বিভিন্ন এলাকার সংযোগস্থল হওয়ায় আমাদের শহরের ওপর দিয়ে যাতায়াতকালে অনেকেই মধ্য বিরতিকালে কিছু সময় কাটিয়ে যান। পাশাপাশি যেহেতু বাজারের পাশেই আমার পৌর কার্যালয়টি, সেহেতু অন্যান্য উপজেলার মানুষও এখানে আমার সাথে দেখা করতে আসেন। পাশাপাশি পৌর প্রাঙ্গণকে ফুটিয়ে তুলতে আমার এ উদ্যোগ।

শাফিন / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা