ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৫৩

রাজধানী ঢাকার আশুলিয়ায় সড়ক ও জনপথ কর্তৃক ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম আশুলিয়ার ডেন্ডাবর আমার স্কুল মাঠে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে এই চেক বিতরণ করেন।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জন্য ২৪ কিলোমিটার জায়গা সড়ক ও জনপথ অধিগ্রহণ করেছে। সরাদেশে উন্নয়ন ও জনগণের দুর্ভোগ লাঘভের জন্য সরকার ঢাকার এয়ারর্পোট থেকে আশুলিয়ার ডিইপিজেড হয়ে ধামসোনার শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। তাই এই সকল অধিগ্রহণকৃত ৭০৮ জন ভূমি ও স্থাপনার মালিকদের ভূমির মূল্য বা ক্ষতিপূরণ বাবদ সরকার ৮১২ কোটি টাকা প্রদান করবে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার ক্ষতিগ্রস্ত ৪৫ জন ভূমি ও স্থাপনার মালিকের মাঝে ৫১ কোটি টাকার চেক প্রদান করা হয়।

ভূমি অধিগ্রহণের চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন- ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজ উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন এবং সড়ক ও জনপথ কর্মকর্তা হাবিব উল্লা মণ্ডল।

চেক হস্তান্তর করার সময় ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, কোনো ধরনের হয়রানির শিকার যেন না হতে হয় সেদিক বিবেচনা করে তিনি নিজে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হাতে হাতে জমির মূল্য বাবদ নগদ টাকার চেক প্রদান করেন। যদি কেউ এই টাকা বা চেক পাইয়ে দিতে কোনো টাকা বা ঘুষ চায় তাহলে জেলা প্রশাসককে জানাবেন। সেই সাথে জনগণের স্বার্থের কথা চিন্তা করে মধ্যস্বত্বভোগী বা দালালদের আইনের আওতায় নেয়ার কথাও বলেন তিনি।  

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান