খালিয়াজুরীতে দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে ১২ নেতাকর্মীকে বহিষ্কার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য খালিয়াজুরীর মেন্দিপুর ও খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ২৬ ডিসেম্বর হতে বাংলাদেশ আওয়ামী খালিয়াজুরী উপজেলা শাখা ও বাংলাদেশ আওয়ামী লীগ ১নং মেন্দিপুর ইউনিয়ন শাখার ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের তালিকায় অন্তর্ভুক্ত থাকা নেতাকর্মীদের খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতাউর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ স্বাক্ষরে আওয়ামী লীগের প্যাডে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুল হক কাজল( জগন্নাথপুর), প্রচার সম্পাদক শাহানুর আলম (জগন্নাথপুর), সংস্কৃতি বিষয়ক সম্পাদক নবী আলম (জগন্নাথপুর), যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী (বোয়ালী), মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু হাকিম (মেন্দিপুর), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য প্রফুল্ল চন্দ্র পাল (মেন্দিপুর), ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (জগন্নাথপুর), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুকেশ শীল (মেন্দিপুর), মেন্দিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মৌলা মিয়া (জগন্নাথপুর), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সিরাজ মিয়া।
এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আতাউর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বহিষ্কার করা হণো। যারা দলের নির্দেশ মানে না তাদের দলে থাকার চেয়ে না থাকাই ভালো। দলীয় সিদ্ধান্তেই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
শাফিন / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied