ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার বাধাহীনভাবে সম্পন্ন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৬-১-২০২২ বিকাল ৫:২১
ফরিদপুরের  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডারে একযুগ পর রাহুমুক্ত হলো। বুধবার (২৬ জানুয়ারি) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের খাদ্য সরবরাহসহ ৫ গ্রুপের ১৬ কোটি টাকার টেন্ডার ড্রপিংয়ের শেষ তারিখ ছিল। এক যুগ ধরে কোনো ঠিকাদার সিডিউল কিনলেও প্রভাবশালী একটি মহলের কারণে টেন্ডার ড্রপিং করতে পারত না। টেন্ডার ড্রপিং করতে গেলে ঠিকাদাররা হুমকি-ধমকি ও নির্যাতনের শিকার হতেন।
 
এই দীর্ঘ এক যুগ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফোয়াদ, খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতাশেম হোসেন বাবর এবং বাবরের বিশ্বস্ত সহচর বিল্লাল হোসেন। এদের সহযোগিতা করতেন হাসপাতালের কয়েকজন কর্মচারী। শুদ্ধি অভিযানের পর সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাঙ্গপাঙ্গোরা গ্রেপ্তার হওয়ায় আনন্দ উল্লাসে ঠিকাদাররা টেন্ডার ড্রপ করেছেন। 
 
এ বিষয়ে ঠিকাদার ওহিদুর রহমান জানান, বিগত ১২ বছর যাবৎ বিএনপি, জামায়াত ও আ’লীগ নামধারী একটি চক্র রাজনৈতিক নীতিভ্রষ্ট ও কিছু অসাধু অফিসিয়াল কর্মকর্তা ও কর্মচারীকে সুবিধা প্রদানের মাধ্যমে ফরিদপুর স্বাস্থ্য বিভাগে লুটতরাজের মহোৎসবে মেতে উঠেছিল। এবারই প্রথম জেনারেল হাসপাতালে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিযোগিতামূলক দরপত্র দাখিলের সুযোগ পেয়ে সাধারণ ব্যবসায়ী হিসেবে আমরা খুশি। অতীতে আমরা টেন্ডারের সিডিউল কিনতে পারিনি, কখনো কিনতে পারলেও দাখিল করতে পারিনি। উচ্চমূল্যে মালামাল কেনা হয়েছে, যার ফলে জনস্বার্থ ক্ষুণ্ন হয়েছে এবং সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। 

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার