ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বিএল কলেজের ছাত্র রুবেল হত্যায় এক আসামির যাবজ্জীবন


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৩:৪৬

খুলনায় বিএল কলেজের ছাত্র মো. রুবেল হত্যার দায়ে আল আমিন বিশ্বাস নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে এ মামলার অন্য আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে করতে ব্যর্থ হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের আইনজীবী কাজী সাব্বির আহমেদ। খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার মোমিন বিশ্বাসের ছেলে আল আমিন।

আইনজীবী জানান, তেলিগাতী মধ্যপাড়া এলাকার চান মোল্লার ছেলে ভিকটিম মো: রুবেল। সে বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বড় ভাই বারেকের স্ত্রীর ছোট বোন সম্পা ফুলবাড়িগেট টিচার্স ট্রেনিং স্কুলের পড়াশুনা করত। সম্পার স্কুলে যাওয়া আসার পথে আসামি আব্দুল্লাহসহ তার অন্যান্য সহযোগীরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি জানার জন্য রুবেল আসামি আব্দুল্লার কাছে যায়। এ সময় উভয়ের মধ্যে বাকবিতান্ডসহ হাতাহাতির ঘটনা ঘটে। তাকে হত্যার পরিকল্পনা আব্দুল্লার মাথায় আসে। পরিকল্পনার তিনমাসের মধ্যে রুবেলকে খুন করা হয়।২০১৪ সালের ২১ জুন বিকেলে প্রতিবেশী রাজীবকে সাথে নিয়ে ভিকটিম ফুলবাড়িগেট আওয়ামী লীগের কাউন্সিলে যায়। রাত সোয়া আটটার দিকে রুবেল কুয়েটের নবম ব্যাচের সমাপনি সংস্কৃতিক অনুষ্ঠানে যায়। সেখানে আসামি আব্দুল্লা রুবেলকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। কিছু বুঝতে না পেরে রুবেল কুয়েটের অডিটোরিয়ামে গিয়ে আশ্রয় নেয় এবং মেজো ভাই বারেককে ফোন দেয়। আব্দুল্লাহ ও তার সহযোগীরা তাকে ঘিরে রেখে মারধর করতে থাকে।

তিনি ‍আরো জানান, একপর্যায়ে আব্দুল্লাহ ধারলো ছুরি বের করে রুবেলের পেটে ঢুকিয়ে দেয় ও অপর আসামি পলাশ ছুরি দিয়ে বাম হাতে আঘাত করে। এলাকাবাসী ও বারেক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরদিন নিহতের পিতা আবু বক্কার সিদ্দিক আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম ১০ জনের বিরুদ্ধে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন, যার নং ৫। অজ্ঞাতনাম আসামির মধ্যে আল আমিন ছিল। পুলিশের কাছে আটক হওয়ার পর সে হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মৌসুমীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ২০১৬ সালের ১৬ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই পলাশ গোলদার ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারাধীন সময়ে ১০ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

শাফিন / জামান

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি 

ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান