ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে স্বামী-স্ত্রীর বিষপান, ঢাকায় নেবার পথে স্বামীর মৃত্যু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৭-১-২০২২ রাত ১০:৪
ফরিদপুরের সালথা উপজেলায় স্বামী-স্ত্রী একসাথে বিষপানে আত্মহত্যার চেষ্টার করেছে বলে জানা গেছে। এতে স্ত্রী বেঁচে গেলেও স্বামী মারা গেছে।
 
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে ফরিদপুর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিকুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেন।
 
জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে স্বামী মারা যান। মারা যাওয়া ব্যক্তি উপজেলার যদুনন্দী ইউনিয়নের যগনাথদী গ্রামের আলীম সরদারের পুত্র শাহাদাত সরদার (২৮)।
 
সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি ) রাতে ওই যুবক ও তার স্ত্রী বিষ পান করে। পরিবারের লোকজন রাতেই দুইজনকেই পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসায় স্ত্রী সুস্থ হলেও স্বামী শাহাদত সরদারের অবস্থা অবনতি হয়।
 
পরে বুধবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।
 
ফরিদপুরের সালথা থানা অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ