ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের আর্শীনগর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৪:২

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শনিবার (২৯ জানুয়ারি) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় 'ক' শ্রেণির ভূমিহীনদের জন্য ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার আরশিনগরে নির্মিত ও নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর মধ্যেও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের মধ্যে সমন্বয় সাধন করে গৃহ নির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

জেলার হরিনাকুণ্ডু উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুণগতমান ঠিক আছে কি-না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান ভূমিহীন ও গৃহহীন অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হান্নান শেখ, ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ভূমি (হরিণাকুণ্ডু) সেলিম রেজা, হরিনাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী, হরিনাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এইচ মাহবুব মিলু, সাধারন সম্পাদক সুদিপ্ত সালামসহ উপজেলা ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ