ফরিদপুরে স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও স্বীকৃতি মেলেনি যুদ্ধাহত রফিকুলের
ফরিদপুরে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে আহত রফিকুল স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম লেখাতে পারেননি। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আব্দুল ওহেদ চোকদার ও কুলসুম বেগমের সন্তান মো. রফিকুল ইসলাম চোকদার (৬৭)।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চোকদার জানান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিয়া গ্রুপের সাথে থেকে সহযোদ্ধা হিসেবে বিভিন্ন সহযোতিতা করেন। যুদ্ধকালীন কমান্ডার আবুল হোসেন ২০১৪ সালের ৩ জুন তার সাথে ৮ নং সেক্টরে কাজ করায় একটি প্রত্যয়নপত্র দেন। এছাড়া মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করায় এবং পাক হানাদার বাহিনীর হাতে গুরুতর আহত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ততকালীন মহাকুমা প্রশাসনের মাধ্যমে রফিকুলকে ৫০০ টাকা অনুদান প্রদান করেন।
রফিকুল মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে আবেদন করলে তার নাম মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকায় না রাখায় পুনরায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নির্দেশিকা-২০১৬-এর বিধান মতে চেয়ারম্যান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আপিল দায়ের করেন রফিকুল।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের অনেকেই বলেন, যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর গুলিতে আহত রফিকুল চোকদাদের নাম স্বাধীনতার ৫০ বছর পার হলেও মুক্তিযোদ্ধার তালিকায় না থাকাটা দুঃখজনক। মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্মকর্তারাদের প্রতি দাবি জানান তারা।
অপরদিকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চোকদার পাক বাহিনীর গুলির আঘাতের যন্ত্রণায় আজও ভুগছেন। বঙ্গবন্ধুর দেয়া ৫০০ টাকা ছাড়া তার কপালে আর কিছুই জোটেনি।
যুদ্ধাহত রফিকুলের পরিবারের দাবি, মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম লেখা হোক।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied